চাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা

দুর্যোগকালীন সময়ে আরো কাজ করতে হবে

……….. মো. মাজেদুর রহমান খান

শাহ্ আলম খান

চাঁদপুরে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

তিনি বলেন, আমরা দুর্যোগ থেকে অনেক ভালো আছি। দুর্যোগকালীন সময়ে সরকারের তরফ থেকে ব্যাপক কাজ সম্পন্ন হয়েছে এবং আরো কাজ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কেবিএম জাকির হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. আসাদুজ্জামান।

উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. উজ্জ্বল হোসেন, চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় ভৌমিক প্রমুখ।

চাঁদপুর জেলায় ২০১৯-২০ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটি) কর্মসূচির আওতায় নির্মিত দুর্যোগ সহনীয় বাসগৃহের উপজেলাভিত্তিক তথ্য হলো- চাঁদপুর সদর ৩৬টি, হাইমচর ৭২টি, হাজীগঞ্জ ৬১টি, কচুয়া ৪২টি, মতলব উত্তর ৪৮টি, শাহরাস্তি ৪৮টি, ফরিদগঞ্জ ৪২টি, মতলব দক্ষিণ ৪২টি। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা।

১৪ অক্টোবর, ২০২০।