মেয়রসহ পৌর পরিষদের শোক
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের (মকিমাবাদ) সাবেক কাউন্সিলর আয়াত আলীর আর নেই। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়া….রাজেউন)। তিনি আয়াত আলী কমিশনার নামেই সবার কাছে পরিচিতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছে।
মঙ্গলবার বাদ আছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মরহুম আয়াত আলীর প্রথম জানাযা এবং মকিমাবাদ মিয়া বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মাইজের বাড়ির মরহুম শমসের আলীর একমাত্র ছেলে।
এদিকে আয়াত আলী কমিশনারের মৃত্যুতে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর পরিষদ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
২১ অক্টোবর, ২০২০।
