ফরিদগঞ্জ ব্যুরো
পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (৩১ অক্টোবর) সকালে বাংলাদেশ গাউছিয়া কমিটি ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশাল জশ্নে জুলুছে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরপাড়া মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সামনে থেকে বিশাল গাড়ি বহর নিয়ে কয়েক হাজার মুসল্লি এই জুলুছে অংশগ্রহণ করেন। জুুলুছটি উপজেলা চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক হয়ে ফরিদগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে ওই মাদ্রাসা মাঠে গাউছিয়া কমিটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক বুলবুল, পৌর কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, মোহাম্মদিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. জাহাঙ্গীর আলম, আহলে সুন্নাত জামাতের মাও. খোরশেদ আলম, আ. মান্নান, আছিম উদ্দিন, আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
০১ নভেম্বর, ২০২০।
