এমএম নুরুল হক উবি’র প্রতিষ্ঠাতার ৯৪তম জন্মদিন উদযাপন

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের কৃতী সন্তান, এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এমএম নুরুল হকের ৯৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। গত রোববার (২৯ নভেম্বর) তার ঢাকার বাসায় পারিবারিকভাবে কেক কেটে তার ৯৪তম জন্মদিন পালন করা হয়।
এ সময় তার স্ত্রী মনজুরা বেগম, একমাত্র ছেলে মনজুরুল হক সোয়েব, পুত্রবধূ লেখিকা জেসমিন মুন্নি, মেয়ে ডা. আরিফা মুনতাজ, স্বামী ডা. মইনুল হুদা ও ফাইজা ফাতেমাসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
এমএম নুরুল হকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া ছেয়েছেন তার ছেলে মনজুরুল হক সোয়েব ও এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাখাওয়াত হোসেন পাটওয়ারী।
০১ ডিসেম্বর, ২০২০।