স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ১ জনকে আটক করেছে। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে গঠিত টীম চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামস্থ লিটন শেখের বাড়ির পশ্চিম পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় মো. জহির মিজি (৩৪) কে ৪২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, আটক আসামি জহির বিকাশ ব্যবসার আড়ালে গোপনে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা (নং-১৩, তারিখঃ ৫/১২/২০২০ইং) দায়ের করেছেন।
০৬ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুর ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
