চাঁদপুরে ৯৭-৯৯ ব্যাচের প্রাক্তন ছাত্র ছাত্রীদের মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে কোভিড ১৯ করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ শুরু হওয়ায় ৯৭-৯৯ ব্যাচের প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে শহরের শপথ চত্বর মোড়, বাস স্ট্যাণ্ড, মিশন রোড, নতুন বাজার মোড় ও কালিবাড়ি মোড় এলাকায় পথচারি, রিক্সা চালক, সিএনজি স্কুটার চালক, অটোবাইক চালকসহ প্রায় ২ হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
তারা জানায়, দেশে করোনা মহামারির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। করোনার হাত থেকে জনগণকে রক্ষা করতে আমরা শিক্ষার্থীরা এ উদ্যোগ গ্রহণ করেছি। করোনায় এ পর্যন্ত আমাদের দেশের বহু গুণী ব্যাক্তি পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আর যেন কোনো মায়ের সন্তান করোনায় আক্রান্ত হয়ে অকালে ঝড়ে না যায় সে জন্য সচেতন করতে আমাদের এ প্রয়াস।
এ সময় উপস্থিত ছিলেন ৯৭-৯৯ ব্যাচের প্রক্তন শিক্ষার্থী কমিটির আহ্বায়ক তানভির আহমেদ আরিফ, সদস্য সচিব শুভাষিস ঘোষ শ্রীগুরু, সমন্বয়কারী আবুল বারাকাত লিজন পাটওয়ারী।
আরো উপস্থিত ছিলেন মুকবুল হোসেন, মো. জাফর দেওয়ান, মুজাম্মেল হক, সাদ্দাম হোসেন রনি, মৃনাল কান্তি দাস, মাহফুজুর রহমান, তরুন মজুমদার, ফজলুল হক, নিতুন সরকার, মশিউর রহমান, সরোয়ার আলম, শামিম আহমেদ, কামরুল খান, হুমায়ন কবির, নজরুল ইসলাম প্রমুখ।
০৬ ডিসেম্বর, ২০২০।