শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সুস্থতা কামনায়
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সুস্থতা কামনায় চাঁদপুর সদর উপজেলার মৈশাদী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে মিলাদ ও দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈশাদী কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ জাহান তুষার খান, অভিভাবক সদস্য মনির উদ্দিন বিদ্যুৎ, রফিকুল ইসলাম খান, তাফাজ্জল হোসেন বেপারী, সাহবুদ্দিন গাজী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাও. আব্দুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষক লায়লা বেগম, হারুন অর রশিদ, রাবেয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. শাহাদাত হোসেন।
২০ ডিসেম্বর, ২০২০।
