স্টাফ রিপোর্টার
বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিজয় দিবসের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার কার্যালয়ে সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইয়াসিন রাসেদ সানির পরিচালনায় তা অনুষ্ঠিত হয়।
সভাপতি বক্তব্যে বলেন, ৪৯ বছর পেরিয়ে আজকে স্বাধীনতার ৫০ বছরে দাঁড়িয়েছে। স্বাধীনতার এতগুলো বছর পর আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি কি সেটাই আলোচনার বিষয়। এখনো বঙ্গবন্ধুর স্বাধীনতার আগের কথাগুলোই বাজানো হচ্ছে। পরেরগুলো বাজানো হচ্ছে না। বাজানো হলে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি বুঝা যেত। আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার আছে। এক এক সময় এক একজনের পরিবর্তন হবে। বঙ্গবন্ধুর ডাকে সেদিন কৃষক, মজুর, শিক্ষক সব পেশার মানুষ যুদ্ধ করেছে। স্বাধীনতা একক কোনো দলের হতে পারে না। ভাস্কর্য নিয়ে দেশে কেন তুলকালাম। ভাস্কর্য কোনো প্রাণির হলে তাকে মানুষ সেজদা করবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা ভাস্কর্যের মাধ্যমে নয়। স্মরণ করে রাখতে চাই আমরা আমাদের অন্তরের মধ্যে। আমাদের দেশের স্বাধীনতার ৪৯ বছরে দৃশ্যমান পদ্মা সেতু। এ সেতু করতে গিয়ে প্রথমে বিশ্ব ব্যাংক অর্থায়ন দিয়েছে, কিন্তু দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংক সরে দাঁড়ায়। যে দেশের ছাত্র সংগঠনের সভাপতির কাছে হাজার কোটি পাওয়া যায়, এ দুর্নীতি রুখবে কে। এ দুর্নীতি রুখতে হলে চরমোনাই পীরের নেতৃত্বে দেশে ইসলামের হুকুম কায়েম করতে হবে। এ দেশ দুর্নীতি মুক্ত হোক। যেভাবে স্বাধীনতার ঘোষণাপত্রে লিখা ছিল সেভাবে দেশ পরিচালিত হোক। আমরা স্বাধীনতার স্বপক্ষের দল, অন্যায়ের ব্যাপারে কাউকে ছাড় দিব না। মহান বিজয় দিবসে আমরা বলবো মুক্তিযুদ্ধে মুসলমান বেশি অংশগ্রহণ করেছে। ভারতে যেভাবে মুসলমানের উপর জুলুম নির্যাতন হয়েছে, বাংলাদেশে একটি হিন্দুর উপর ফুলের আচড় লাগতে দেয়া হয়নি।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, যে আলেমরা মূর্তি ভাঙার পক্ষে না। তারা যদি ভাঙ্গতো তাহলে তারা প্রকাশ্যে ভাঙতো। আওয়ামী লীগ করে না তবু আওয়ামী লীগের দোহাই দিয়ে থাকে। তারা দেশকে অস্থিতিশীল করতে এ ধরনের কাজ করছে। বঙ্গবন্ধু বলেছিলেন, বিশ্ব পেয়েছে স্বর্ণ আর তেলের খনি, স্বাধীন দেশে আমি পেয়েছি চোরের খনি। আমাদের দেশে আবারো চোরে ভরে গেছে। বঙ্গবন্ধুর ডাকে ৯ মাস যুদ্ধ করে ৪৯ বছর আগে আজকের দিনে এ দেশ স্বাধীন করেছিলেন। কোনো আলেম-ওলামা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেনি, করেছে মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা। রাশিয়ায় লেলিনের মূর্তি ৭০ বছর ছিল। এরপর সেই মূর্তিও সমুদ্রে ফেলে দিয়েছে।
বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন সাংগঠনিক সম্পাদক মাও. বেলাল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. সফিক মিয়া, পৌর ইসলামী আন্দোলন সভাপতি মুফতি আবু নাঈম তানভির, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ ঢালী, জেলা ছাত্র আন্দোলন সভাপতি মো. নেছার উদ্দীন, হাজীগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন সেক্রেটরী শাহাদাত হোসাইন, হাইমচর উপজেলা সভাপতি গাজী মো. জহিরুল ইসলাম প্রমুখ।
এদিকে সকাল ১০ টায় শহরের শপথ চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শহর শাখার নেতৃত্বে একটি বিজয় র্যালি বের করা হয়।
২০ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- বিজয় দিবসে চাঁদপুর ইসলামী আন্দোলনের র্যালি ও আলোচনা সভা
