যেখানেই মানবতা সেখানেই আ.লীগ
… অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি
মনিরুল ইসলাম মনির
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান,
শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। জাতির পিতার সোনার বাংলায় কেউ যেন নিরন্ন না থাকে এবং শীতে কেউ যাতে কষ্ট না পায় সেই আদর্শকে সমুন্নত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে বাগানবাড়ি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির ভ‚ঁইয়ার অর্থায়নে মতলব উত্তর উপজেলার ছোট কিনাচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি।
বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কদ্দুস, উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর।
আরো বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, সমাজসেবক হুমায়ুন কবির ভ‚ঁইয়া, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
১ জানুয়ারি, ২০২১।
