শাহ্ আলম খান
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ দায়িত্বগ্রহণ করেছেন। রোববার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কাছে দায়িত্বভার অর্পণ করেন।
নবাগত জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ তার বক্তব্যে বলেন, এই জেলার উন্নয়নই হলো আমার মূল উদ্দেশ্য। আমি আমার চাকরি জীবনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছি। আমি চাই সবাই সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন। আর যারা এই প্রন্থা চান না, তারা সাবধান হয়ে যাবেন।
বিদায়ী জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান তার বক্তব্যে বলেন, আমি দুই বছর দশ মাস চাঁদপুরে কাজ করেছি। আমার কাজে যারা সহযোগিতা করেছেন সবাইকে কৃতজ্ঞতা জানাই।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বনিক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসাইন সজীব, নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত চক্রবর্ত্তী, মো. ছামিউল ইসলাম, মো. মেহেদী হাসান মানিক, অলিদুজ্জামান, আজিজুন্নাহার, মো. উজ্জল হোসেন, ইমরান-মাহমুদ-ডালিম, সেলিনা আক্তার, আবিদা সিফাত, মঞ্জুরুল মোর্শেদ প্রমুখ।
বিদায় ও বরণ আনুষ্ঠানিকতার আগে নবাগত জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসে উপস্থিত হলে চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর কালেক্টরেট সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
৪ জানুয়ারি, ২০২১।
