পৌরসভা নির্বাচন-২০২১
হাজীগঞ্জ ব্যুরো
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বৈধ হলো নৌকার প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চুসহ দুই মেয়র প্রার্থীর মনোনয়ন। রোববার (৩ জানুয়ারি) সকাল ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।
উপজেলা পরিষদ মিলনাতয়নে মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলর পদে দাখিলকৃত ৭৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ২নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো. শাহজালালের মনোনয়নপত্র বাতিল করেন। তিনি তার পরিচিত একজন ব্যবসায়ীর ব্যাংক ঋণের জিম্মাদার ছিলেন। তিনি ঋণ খেলাপী হওয়ায় জিম্মাদার হিসেবে শাহজালালের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার।
৪ জানুয়ারি, ২০২১।
