শাহ্ আলম খান
বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে চাঁদপুরে উদযাপিত হলো বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে গত
সোমবার (৪ জানুয়ারি) বিকেলে শহরের হাসান আলী স্কুল মাঠে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে বেশ প্রাণবন্ত হয়ে উঠে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবদুল মোতালেব, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিজি, সাধার সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বারাকাত রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর ছাত্রলীগ সভাপতি কাউন্সিলর সোহেল রানা ও সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী। চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলার ইউনিয়ন পর্যায় কমিটির নেতাদের নেতৃত্বে অনুষ্ঠানে শোভাযাত্রায় এসে যুক্ত হতে দেখা গেছে।
জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের দেশ ও জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সহ-সভাপতি আলহাজ মো. ইউসুফ গাজী, আওয়ামী লীগ নেতা অজয় ভৌমিক, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, সাবেক ছাত্রলীগ নেতা ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।
সমাবেশ শেষে প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে বিশাল একটি শোভাযাত্রা চাঁদপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়।
৬ জানুয়ারি, ২০২১।
