মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও এলাকায় মরহুম আবুল হোসেন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। রোববার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নায়েরগাঁও আবু শামা গ্যাস ফিলিং স্টেশন প্রাঙ্গণে দুই শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মরহুম আবুল হোসেন কল্যাণ ট্রাস্টের পরিচালক ও নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন জয়নুল আবেদিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অরুপ কর্মকার, সদস্য কামরুজজ্জামান লিটন, রয়েল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ মো. ইসা পাটোয়ারী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা পাটোয়ারী, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, আওয়ামী লীগ নেতা ও নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য সফিউল আলম মাসুদ, চাঁদপুর জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের আহ্বায়ক ফারুক আহম্মেদ, নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুজ্জামান কাকন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির, সাবেক যুবলীগ নেতা মহিবুল্লাহ খোকন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল সরকার, ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান, শাওন প্রধানসহ ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
১১ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- নায়েরগাঁওয়ে মরহুম আবুল হোসেন কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ
Post navigation
