মতলব উত্তর ব্যুরো
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ। রোববার (১০
জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে শহীদ ও বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজীর পরিচালনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বৃহত্তর মতলব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা রতন, উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম হাওলাদার, সরকার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও গজরা ইউপি চেয়ারম্যান আলহাজ মো. হানিফ দর্জি, উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শহীদ উল্লাহ মাস্টার, সিরাজুল ইসলাম লস্কর, কাজী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ মেডিকেল ইন্সট্রুমেন্টস এণ্ড হাসপাতাল ইকুপমেন্ট ডিলারস এণ্ড ম্যানুফেকচার্স এসোসিয়েশন ঢাকা কমিটির সভাপতি আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাড. সেলিম মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম চন্দ্র সাহা চান্দু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ছানা উল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসেন প্রধান, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. হানিফ সরকার, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সদস্য আবু হানিফ অভি, পৌর ছাত্রলীগ নেতা মোহাম্মদ অপু।
কোরআন তেলাওয়াত করেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টার।
১১ জানুয়ারি, ২০২১।
