মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীসহ মোট ৬৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গত সোমবার (১১ জানুয়ারি)
উপজেলা পরিষদ মিলনাতয়নে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছ থেকে স্ব-স্ব প্রার্থীরা উপস্থিত হয়ে তাদের প্রতীক বুঝে নেন।
এরপর দুপুর দুইটা থেকেই নির্বাচনী প্রচার শুরু করেন প্রার্থীর। এবারের নির্বাচনে মেয়র পদে ২জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থীসহ মোট ৬৯ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। প্রতীক বরাদ্দের আগে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন প্রার্থীদের মাঝে আচরণবিধি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন।
এই দিন সকালে প্রথমেই মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ মান্নান খান বাচ্চু রিটার্নিং অফিসারের কাছ থেকে তাদের নিজ নিজ প্রতীক বুঝে নেন।
এরপর সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা প্রতীক গ্রহণ করেন। তারা হলেন- সংরক্ষিত-১ (ওয়ার্ড নং- ১, ২ ও ৩) থেকে কাজলী রাণী সরকার (চশমা) ও রোকেয়া বেগম (আনারস), সংরক্ষিত-২ (ওয়ার্ড নং- ৪, ৫ ও ৬) থেকে লুৎফুন্নাহার খানম (চশমা), সাহিদা বেগম (আনারস) ও মমতাজ বেগম মুক্তার (জবাফুল)।
সংরক্ষিত-৩ (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) জোহরা বেগম (টেলিফোন), মিনু আক্তার (জবাফুল), সাবিনা ইয়াসমিন (আনারস), সারমিন সুলতানা (চশমা), রোকেয়া বেগম (অটোরিক্সা), ফরিদা ইয়াসমিন (বলপেন), সংরক্ষিত-৪ (ওয়ার্ড নং- ১০, ১১ ও ১২) রেজিয়া বেগম (জবাফুল), নাজমুন নাহার (আনারস), বিবি হাওয়া (চশমা) ও জাহানারা বেগমের (বলপেন)।
সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীরা যেসব প্রতীক পেলেন- ১নং ওয়ার্ড থেকে সাংবাদিক মো. হাবিবুর রহমান (ডালিম), মাঈনুদ্দিন মিয়াজী (পাঞ্জাবী), আবু তাজের লিটন ভূঁইয়া (ব্লাকবোর্ড), কাজী মামুনুর রশিদ মাসুদ (টেবিল ল্যাম্প), মো. জহিরুল হক (উটপাখি)।
২নং ওয়ার্ড থেকে আলাউদ্দিন মুন্সী (ডালিম), সাংবাদিক মো. শাখাওয়াত হোসেন (পানির বোতল), রাধা কান্ত রাজু (গাজর), নান্নু বেপারী (উটপাখি), মো. রাকিবুল ইসলাম রিপন (টেবিল ল্যাম্প), আবিদ মিয়া (পাঞ্জাবী) ও নাসির উদ্দিন (ব্লাকবোড)।
৩নং ওয়ার্ড থেকে রায়হানুর রহমান জনি (টেবিল ল্যাম্প), আব্দুল মোমেন খান (ব্লাকবোর্ড), মোহাম্মদ হোসেন (ডালিম), কামরুল ইসলাম খাঁন (পানির বোতল), মহসিন ফারুক বাদল (পাঞ্জাবী) ও জসিম উদ্দিন তপদার (উটপাখি)।
৪নং ওয়ার্ড থেকে আজহারুল ইসলাম আলম বেপারী (টেবিল ল্যাম্প), মো. মনির হোসেন সাগর (পাঞ্জাবী), মো. তাজুল ইসলাম (উটপাখি), ৫নং ওয়ার্ড থেকে রিটন চন্দ্র সাহা লিটন (টেবিল ল্যাম্প), মো. আলাউদ্দিন চৌধুরী (উটপাখি), মো. সুমন তপদার (পাঞ্জাবী) ও কার্তিক সাহার (ডালিম)।
৬নং ওয়ার্ড থেকে মো. শাহআলম (উটপাখি), শাহাব উদ্দিন সাবু (ডালিম) ও রাসেল খান (টেবিল ল্যাম্প), ৭নং ওয়ার্ড থেকে এমরান হোসেন মুন্সী (পাঞ্জাবী), মো. কাজী মনির (উটপাখি), ৮নং ওয়ার্ড থেকে কাজী মুরাদ হোসেন মিরন (পাঞ্জাবী), আলহাজ কাজী কবির হোসেন (ডালিম) ও মোবারক কাজীর (উটপাখি)।
৯নং ওয়ার্ড থেকে মো. আজাদ হোসেন মজুমদার (উটপাখি), হাফেজ মো. মোস্তফা কামাল (পাঞ্জাবী), মো.শাহাদাত হোসেন বাবুল (ব্রীজ), সালেহ আহম্মেদ রানা (পানির বোতল), আইয়ুব আলী বেপারী (ডালিম) ও জামাল হোসেন (টেবিল ল্যাম্প)।
১০নং ওয়ার্ড থেকে খোরশেদ আলম ভুট্টো (ডালিম), হাবিব-উন-নবী সোহেল (পানির বোতল), সৈয়দ আব্দুর রাজ্জাক (টেবিল ল্যাম্প), বিল্লাল হোসেন (পাঞ্জাবী) ও ফজলুল হক মজুমদারের (উটপাখি)।
১১নং ওয়ার্ড থেকে মো. শুকু মিয়া (পানির বোতল), মুন্সী মোহাম্মদ মনিরের (পাঞ্জাবী), সাদেকুজ্জামান মুন্সী (টেবিল ল্যাম্প), ও মো. হারুন অর রশিদ (উটপাখি), ১২নং ওয়ার্ড থেকে নুরুল ইসলাম বেপারী (পানির বোতল), শাহআলম (উটপাখ) জহিরুল ইসলাম (পাঞ্জাবী) ও মো. শুকু মিয়ার (ডালিম)।
উল্লেখ্য, আগামি ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
১৩ জানুয়ারি, ২০২১।
