চাঁদপুর মৎস্য বণিক সমিতির নির্বাচন যুগ্ম-সম্পাদক পদে সোহেল গাজীকে চায় ভোটাররা

স্টাফ রিপোর্টার

চাঁদপুর মৎস্য বণিক সমিতির নির্বাচনে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. সোহেল গাজীকে চায় ভোটাররা। ভোটারদের আস্থা নিয়ে এ নির্বাচনে এগিয়ে রয়েছেন তিনি। সৎ ও যোগ্য হিসেবে মো. সোহেল গাজী চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতিতে অনেক সুনাম রয়েছে। শিক্ষিত ও ভদ্র এমন তরুণের নেতৃত্ব চায় ভোটাররা।

আজ সোমবার চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। তাইতো প্রার্থীরা এখন নির্ঘুম রাত কাটাচ্ছেন। আর বড় স্টেশন মাছ ঘাটে এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় ঘুরে দেখা যায় আনন্দের বন্যা বইছে প্রার্থী ও তাদের লোকজনের মাঝে। এ বছর ১১টি পদের বিপরিতে ২০ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছে।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. সোহেল গাজী ও শাহজাহান বেপারী ভোট যুদ্ধে নেমেছে। এ দু’জনের মধ্যে সোহেল গাজী এগিয়ে রয়েছেন।

একাধিক ভোটারের সাথে আলাপ করে দেখা যায়, তারা নতুন ও তরুণ নেতৃত্ব চান। সেই হিসাবে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. সোহেল গাজীর অবস্থান অনেক ভালো।

সোহেল গাজী বলেন, ভোটাররা যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আগামি ৩ বছরের জন্য নির্বাচিত হবো। আর এই ৩ বছরে আমি চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির উন্নয়নে কাজ করবো। আমি ভোটারদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের আমানতের প্রতি খেয়াল রাখবো।

২৫ জানুয়ারি, ২০২১।