মতলব উত্তর ব্যুরো
সব জল্পনা-কল্পনা শেষে মতলব উত্তরে উদ্বোধন করা হলো বহুল আকাক্সিক্ষত আন্তর্জাতিক মানের ‘মোহনপুরে পর্যটন লিমিটেড’। রোববার (২৪ জানুয়ারি) বিকেলে পায়রা ও শতাধিক রঙিন বেলুন উড়িয়ে ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন করে বক্তব্য রাখেন পর্যটন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান।
তিনি বলেন, বর্তমান সরকারের মাইলফলক উন্নয়নকে লক্ষ্য করে আমরা একটি আর্ন্তজাতিক মানের পর্যটন নির্মাণ করেছি। সরকারের উদ্যোগ, গ্রাম হবে শহর। এই শ্লোগানকে বাস্তবায়নে আমি ক্ষুদ্র একজন অংশীদার হতে পেরে গর্বিত। আমি চিরদিন থাকবো না, এই প্রতিষ্ঠান থাকবে। এই অঞ্চলের মানুষের উন্নয়নে এই পর্যটন কেন্দ্রটি ভূমিকা রাখবে। এই অঞ্চলের মানুষ আমাকে স্মরণ করবে এটাই আমার স্বপ্ন। আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিলো বৃহত্তর মতলবের মানুষের উন্নয়নে কাজ করা। আজ সেই স্বপ্ন পূরণের পথে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধে শ্যাম সাহা চান্দু, কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ, রাজশাহী জেলার বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আক্কাছ আলী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদার, যুবলীগ নেতা কাজী হাবিবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তফাদার, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় দেশবরেণ্য শিল্পীদের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
২৫ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- চাঁদপুরে মোহনপুরে পর্যটনের আনুষ্ঠানিক উদ্বোধন
