হাজীগঞ্জে জনসচেতনতায় নিরাপদ খাদ্য আইন ‘ক্যারাভান রোড শো’

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে নিরাপদ খাদ্য আইন বিষয়ক জনসচেতনতায় ‘ক্যারাভান রোড শো’র উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে এবং একটি কবুতর অবমুক্ত করে এই ক্যারাভান রোড শোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এ সময় তিনি উপস্থিতির উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বৈশাখী বড়ুয়া বলেন, নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার। বেঁচে থাকা এবং সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য প্রয়োজন। তাই যেসব খাদ্য পুষ্টিকর, রোগ প্রতিরোধ বৃদ্ধি করে এবং যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, সে-সব খাদ্য আমাদের গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতার বিকল্প নেই।
মুজিববর্ষে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্য আইন বিষয়ক জনসচেতনতার লক্ষ্যে অনুষ্ঠিত ক্যারাভান রোড শোর অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদের সভাপতিত্বে এবং হাজীগঞ্জ উপজেলা স্যানেটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শামছুল ইসলাম রমিজের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তাসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন হোটেল-রেস্তোরাঁ মালিক ও প্রতিনিধি আলহাজ মো. মোরশেদ আলম, কাউছার হোসেন লিটন, আবুল কালাম আজাদ, আওলাদ হোসেন, সামছুদ্দোহা সোহেল, প্রদীপ সাহা, আবু সুফিয়ান, বেকারী মালিক, প্রতিনিধি মো. শাহআলম, মো. দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, রিপন মিয়া প্রমুখ।
২৫ জানুয়ারি, ২০২১।