স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেটসমূহ যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে সদর উপজেলা অডিটোরিয়ামে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। সদর উপজেলায় মোট ১শ’ ৭১ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই কার্যক্রম হবে। প্রথম দিন ৬০ জনের যাচাই-বাছাই করা হয়।
যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যাচাই-বাছাই কার্যক্রমের সদস্য সানজিদা শাহনাজ, বীর প্রতীক মমিন উল্ল্যাহ পাটওয়ারীম, হাফেজ খান ও মৃনাল ক্লান্তি সাহা।
এসময় সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. জামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ আবুল কালাম চিশতীসহ বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
০১ ফেব্রুয়ারি, ২০২১।
