সাবেক প্রধানমন্ত্রী মিজান চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

 

স্টাফ রিপোর্টার
সাবেক প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ, চাঁদপুরের কৃতী সন্তান মিজানুর রহমান চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে চাঁদপুর নিজ বাড়িতে এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বাদ আছর চাঁদপুর শহরের পুরাণবাজার চৌধুরী বাড়ি জামে মসজিদ এবং বাইতুল হাফিজ জামে মসজিদে মিজানুর রহমান চৌধুরী, তাঁর স্ত্রী সাজেদা মিজান ও বড় ছেলে দীপু চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল হাফিজ জামে মসজিদে ইমাম মাও. মোদাচ্ছের আলী।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল্লাহ, পৌরসভার সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান বেপারী, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর ভূঁইয়া, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, ভাই ভাই ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইয়াছিন দেওয়ানসহ আরো অনেকে।
০৩ ফেব্রুয়ারি, ২০২১।