স্টাফ রিপোর্টার
চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে ঢাকায় বদলি করা হয়েছে। তাকে ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা পুলিশ শাখা-১ বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত ১৩ জানুয়ারি চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়।
পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডার হিসেবে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
০৩ ফেব্রুয়ারি, ২০২১।
