স্টাফ রিপোর্টার
মুজিববর্ষ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যানের কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, সমকালের উপজেলা প্রতিনিধি নাছির উদ্দীন পাঠান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, সাইফুল ইসলাম পাটওয়ারী, মোতালেব পাটওয়ারী, মাওলানা হানিফ, ফজলুল হক, পরিদর্শক শফিকুর রহমান, আজাদুর রহমান প্রমুখ।
সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি তার বক্তব্য বলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি) এর এমন মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। সমাজের বিত্তবানরা এ ধরনের সামাজিক কার্যক্রমে এগিয়ে আসলে অসহায় মানুষের উপকার হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যানের উদ্যোগে আরো সুন্দর সুন্দর কার্যক্রম হবে-এমন প্রত্যাশা করি আমরা।
সভায় অন্যান্য বক্তারা বলেন, জাতির জনকের জন্মশতবর্ষ উপলক্ষে সমবায়ীদের মাঝে শীতবস্ত্র বিতরণের মহতী উদ্যোগ নেয়ার জন্য কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। জাতির জনকের হাতেগড়া সমবায় সমিতিগুলোর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গরিব অসহায় সমবায়ীদের অনেকদিন কেউ খোঁজ-খবর নেন নাই। বর্তমান সমিতির চেয়ারম্যান দায়িত্ব নেয়ার পর আমাদের খোঁজ-খবর নিচ্ছেন এবং বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছেন।
০৪ ফেব্রুয়ারি, ২০২১।
