প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে রোগীদের মাস্ক নিশ্চিত
করে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চক্ষু চিকিৎসা শিবির পরিচালনা করেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন। চক্ষু চিকিৎসা শিবিরে ৪জন চক্ষু বিশেষজ্ঞ প্রায় সাড়ে ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ৭০ জন রোগীকে অপরেশনের জন্য ব্যবস্থা করা হয়। প্রতি ইংরেজি মাসের প্রথম রোববার এ চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ পর্যন্ত ঢাকা থেকে এসে বিশেষজ্ঞ গাইনী, মেডিসিন, শিশু ও যৌন রোগ, মানসিক, সার্জারী, হ্নদরোগসহ বিভিন্ন রোগের প্রায় শতাধিক চিকিৎসক ও চাঁদপুরের বিশিষ্ট চিকিৎসকদের দিয়ে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে। এতে করে প্রায় লক্ষাধিক রোগী গত ৫ বছরে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন জানান, যদি আমার এ ফ্রি চিকিৎসা ও ঔষধ ফি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বা চাঁদপুরের বিত্তবান বা চিত্তবানরা এগিয়ে আসেন তবে অসহায় ও গরিব রোগীরা বেশি করে সেবা পাবেন।
০৮ ফেব্রুয়ারি, ২০২১।
