আ. ছোবহান লিটন
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা সদরস্থ চতুরা এলাকায় সিএনজি অটোরিকশা সাইকেলকে সাইড দিতে গিয়ে সিএনজি অটোরিকশাটি উল্টে সিএনিতে থাকা চার জন গুরুতর আহত হয়।
আহতরা হলেন- লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার উলফাত নগর এলাকার নুর হোসেনের স্ত্রী হোসনে আরা, ছেলে মো. সুমন (৩৭), একই এলাকার শহীদ হোসেনের স্ত্রী সুমী আক্তার (৩০), একই উপজেলার সায়েস্তানগর এলাকার ইউসুফের স্ত্রী আছমা (১৮)।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কামরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীরা তাদের উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের নিজ জেলা লক্ষীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
০৮ ফেব্রুয়ারি, ২০২১।
