ভাটিয়ালপুরে নৌকার সমর্থনে পথসভা

নৌকার বিজয়ে ফরিদগঞ্জ পৌরবাসী আরো উন্নয়ন দেখবে
……… ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সমর্থনে গতকাল রোববার বিকালে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ভাটিয়ালপুর চৌরাস্তায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
তিনি তার বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আজ ফরিদগঞ্জ উপজেলা ও জেলা পর্যায়ের সকল পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সহযোগি সংগঠনসহ সবাই আজ এক ও ঐক্যবদ্ধ। পৌরসভার বর্তমান মেয়র, সকল জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত হয়ে এবং বক্তব্য দিয়ে আপনাদের প্রমাণ দিয়েছেন সকলে এক এবং অভিন্ন। পরিবারের সকলে যখন অভিন্ন থাকে, তখন ওই পরিবারের সফলতা নিয়ে আসা কোন দুরুহ ব্যাপার নয় এবং সফলতা ঘরে আসবেই। আজকে বৃহত্তর আওয়ামী পরিবার সুসংঠিত। আমরা ১৪ ফেব্রুয়ারি নৌকার বিজয় সংবাদ গণমাধ্যমে, টিভির স্ক্রলে এবং গণভবনে পৌঁছে দিয়ে জানাতে পারবো। আমরা বলতে পারবো আমাদের নেতা আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বে নৌকার বিজয় নিশ্চিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়, তাই ক্ষমতায় থাকাকালিন সময়ে আমরা কোন পরাজয় সংবাদ শুনতে চাই না। সেজন্য উপজেলা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, শুভান্যুধায়ীরা এবং দলমত নির্বিশেষে সকলেই আজ এই সভার মাধ্যমে আমরা শপথ নিবো, ১৪ ফেব্রুয়ারী আমরা বিজয় অর্জন করবোই। প্রিয় ভাইয়েরা সংগঠন একত্রিত থাকে এবং দলের ভিতরের ও বাইরের সকলের ঐক্যমত থাকে তবে কোন সাধ্য নেই নৌকার বিজয় ঠেকাতে। তাই আমরা আবারো চাঁদপুর জেলা আওয়ামীলীগসহ সকলকে একথা বলে দিতে এবং বিশ^াস করাতে চাই ফরিদগঞ্জবাসীরা তথা দলমত নির্বিশেষে সকলে আজ সুদৃঢ় সংকল্প নিয়েছে নৌকার বিজয় নিশ্চিতে।
ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, তিনি সবার প্রিয়জন। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নৌকার বিজয়েই ফরিদগঞ্জ পৌরবাসীররা আরো উন্নয়ন দেখবে। তাই ফরিদগঞ্জকে আওয়ামী লীগের ঘাটিতে রূপান্তরিত করতে ফরিদগঞ্জবাসীর স্ব-স্ব অবস্থানে থেকে আবুল খায়ের পাটওয়ারীকে তথা নৌকার প্রতীক বিজয়ী করুন। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য দলমত ধর্মবর্ণ নির্বিশেষে নৌকার বিজয় নিশ্চিত করতে ১৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আবুল খায়ের পাটওয়ারীর বিজয় নিশ্চিত করবেন।
মেয়র প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন বাবুল পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, জেলা যুবলীগের যুগ্ম-অহ্বায়ক মাহফুজুর রহমান ভূঁইয়া টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির, সম্পাদক সাদ্দাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমুন নাহার অনি, ফরিদগঞ্জ ইউসিসির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ পিপি অ্যাড. স্যায়েদুল ইসলাম বাবুসহ জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
০৮ ফেব্রুয়ারি, ২০২১।