বাগানবাড়ি ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণ

দারিদ্র্য ও অসমতা কমাতে সামাজিক সুরক্ষা কার্যক্রম হলো অন্যতম হাতিয়ার
…….. মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
এ সময় তিনি বলেন, দারিদ্র্য ও অসমতা কমাতে নিয়মিত অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে সামাজিক সুরক্ষা কার্যক্রম হলো অন্যতম হাতিয়ার। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দিকে লক্ষ রেখে প্রতিবছর সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো হচ্ছে। বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে দুর্যোগপ্রবণ ও অতিদরিদ্র এলাকা এবং জনসংখ্যার অনুপাত।
মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা এবং বরাদ্দ প্রতিবছরই বাড়ছে। আগামীতেও বাড়বে। এ কর্মসূচির আওতায় যাদের আনা হয়েছে তারা একসময় খুবই অবহেলিত ছিল। আজ এ সুবিধার আওতায় তারা সরকারের পক্ষ থেকে অর্থ ও খাদ্য সহায়তা পাচ্ছে যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাগানবাড়ি ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান।
উপস্থিত ছিলেন বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নান্নু মিয়া, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম জমাদার, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার বেপারী, উপজেলা শ্রামক লীগের সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, ইউনিয়ন পরিষদ সচিব মহিউদ্দিন আহম্মেদ সোহেল, ইউনিয়র যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকার, যুবলীগ নেতা জি কে ফয়সাল ভুঁইয়া, ইউপি সদস্য, হিসাব সহকারী নুর হোসেন বিপ্লবসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
২৪ ফেব্রুয়ারি, ২০২১।