স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলা কেন্দ্রিয় সমিতির
চেয়ারম্যানের কার্যালয়ে এই ঋণ বিতরণ করা হয়। এদিন উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ২নং চর রাঘবরায় কেএসএস’র ১৩জন ও ফরিদগঞ্জ নয়াগাঁও কেএসএস’র ৫ জনসহ মোট ১৮ জন সদস্যের মাঝে ৭ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।
ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রিয় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, ২নং চর রাঘররায় কেএসএস’র ম্যানেজার ফরিদ হোসেন খাঁন, পরিদর্শক শফিকুর রহমান ও আজাদুর রহমান ও জহিরুল ইসলাম পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ জুয়েল বলেন, জামানতবিহীন কৃষি ঋণ বিতরণে উপজেলা কেন্দ্রিয় সমিতিগুলো ব্যাপক ভূমিকা রাখছে। সরকারের দারিদ্র্য দূরীকরণে কেন্দ্রিয় সমিতির ঋণ বিতরণ সহায়ক ভূমিকা রেখেছে। আপনারা সরকারের কাছে থেকে স্বল্প সুদে ঋণ পাচ্ছেন, সঠিক সময়ে ঋনের কিস্তি পরিশোধ করলে তা আপনাদের উপর বোঝা হবে না। বর্তমান সরকার সমবায়ীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন এবং ঘূর্ণায়মান ঋণ প্রবাহ বৃদ্ধি করেছেন, তাই অধিক সমবায়ী এখন ঋণ পাচ্ছেন। গ্রামের মানুষের আর্থিক স্বচ্ছলতা আনতে ও স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণ ব্যাপক ভূমিকা রাখছে। আপনারা ঋণখেলাপি হলে ঋণ প্রবাহ বাঁধাগ্রস্ত হয়, তাই সঠিক সময়ে মাসিক কিস্তি পরিশোধ করতে অনুরোধ করছি।
তিনি আরো বলেন, বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে, তাই আপনারা সবাই মাক্স ব্যবহার করবেন। নিজে সুস্থ থাকবেন আর পরিবার ও প্রতিবেশীদের ও নিরাপদ রাখুন।
২৩ মার্চ, ২০২১।
