সড়ক দুর্ঘটনায় আহত ইউপি সচিবের শয্যাপাশে বাপসা নেতৃবৃন্দ

 


স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক, দুর্গাপুর ইউপি সচিব মানিকের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছে চাঁদপুর জেলা বাপসার নেতৃবৃন্দ। গত মঙ্গলবার (২৩ মার্চ) চাঁদপুর জেলা বাপসার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের নেতৃত্বে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মতলব উত্তর উপজেলা দুর্গাপুর ইউপি সচিব মানিককে দেখতে যান তারা।
এ সময় উপজেলা প্রোগ্রাম অফিসার হারুন অর রশিদ, জেলা বাসপার অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সোহেল, সদর উপজেলা বাপসার সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান খান, জেলা বাপসার সদস্য রায়হান বকাউল, রাজিব বক্ত, মতলব দক্ষিণ উপজেলা বাপসার সাধারণ সম্পাদক মশিউর রহমান রিয়াদ, মতলব উত্তর উপজেলা বাপসার সাংগঠনিক সম্পাদক আহমেদ করিম দীপু উপস্থিত ছিলেন।
২৫ মার্চ, ২০২১।