
স্টাফ রিপোর্টার
মহন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচী পালন করেছে। গত শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে চাঁদপুর জেলাপ বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একত্রিত হয়ে মিছিল করে মুক্তিযোদ্ধের স্মারক ভাস্কার্য অঙ্গিকার বেদীতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
এরপর দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্লা সেলিম।
সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের বুদ্ধিজীবিদের নির্বিচারে গুলি করে যখন হত্যা করছিলো পাকিস্তানিরা তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাতে স্বেচ্ছায় আত্মসমর্থন করে নিরাপদে চলে গেলেন পাকিস্তানি কারাগারে। আর সেই মুহূর্তে সত্রুদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দেয় জিয়াউর রহমান। ৯ মাস যুদ্ধ করে দশে স্বাধীন হলেও বর্তমানে দেশের মানুষ স্বাধীন নয়। জিয়াউর রহমান যদি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে দ্বিতীয় আর কোনো ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিতো না। বাংলাদেশের কোন মানুষই স্বাধীন নয় স্বাধীন শুধু শেখ হাসিনা। পাকিস্তানির হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য যেমন যুদ্ধ করেছি তেমনি আবারও শেখ হাসিনার কাছ থেকে দেশে স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির চৌধুরী, অ্যাড. হারুনুর রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশারফ হোসাইন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশমহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২৮ মার্চ, ২০২১।
