স্টাফ রিপোর্টার
চাঁদপুরে বেআইনীভাবে দলবদ্ধ হয়ে পুলিশের সরকারি কর্তব্য পালনে বাঁধা প্রদান ও আক্রমন করে গুরুতর এবং সাধারণ জখম করার অপরাধে বিএনপি ও হেফাজতের উল্লেখিত ৯ এবং অজ্ঞাত ২শ’ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। গত ২৯ মার্চ এএসআই
সোহাগ ভূঁইয়া চাঁদপুর মডেল থানায় একটি মামলা (নং-৬৭) দায়ের করেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ২৮ মার্চ বিকাল ৫টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের পৌর মার্কেটের সামনে নতুন বাজার পুলিশ ফাঁড়ির এএসআই সোহাগের নেতৃত্বে হেফাজতে ইসলাম কর্তৃক ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমন প্রতিরোধের লক্ষ্যে সারা দেশব্যাপী আহূত হরতাল ডিউটি করাকালীন এজেহার নামীয় ১ থেকে ৯ আসামিসহ অজ্ঞাতনামা ২শ’ থেকে ২শ’ ৫০ জন বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হাতে লাঠিসোঠা ও ইট-পাটকেল নিয়ে নতুন বাজার থেকে মিছিল বের করে ঘটনাস্থলে আসামাত্রই পুলিশের উপস্থিতি দেখে অতর্কিত আক্রমন করে। এসময় কন্সটেবল মিকাইল হোসেন ইট-পাটকেলের আঘাতে গুরুতর আহত হন। পরে মিকাইল হোসেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এসময় শাকিল হোসেন নামের এক ছাত্রনেতাকে আটক করে পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন হলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
০১ এপ্রিল, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে হেফাজত ও বিএনপির ২শ’ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
