ইলশেপাড়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
দৈনিক ইলশেপাড়ের ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুন) বাদ আছর পত্রিকা অফিসে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন পত্রিকার প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। এসময় তিনি বলেন, ইলিশের বাড়ি চাঁদপুরে দৈনিক ইলশেপাড় জেলাব্যাপী সর্বসাধারণের কাছে একটি গ্রহণযোগ্য পত্রিকা। এই পত্রিকাটি ১৫ বছর অতিক্রম করে ১৬ বছরে পদার্পণ করছে। এই পত্রিকার যথেষ্ট সুনাম ও পাঠক রয়েছে। এই সুনাম অব্যাহত রেখে আগামিদিনে আরো পাঠক সংখ্যা বৃদ্ধি পাবে সেই লক্ষ্যে পত্রিকার সাথে সংশ্লিষ্টদের সবাইকে কাজ করতে হবে। পাশাপাশি সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে সবাই পত্রিকাটি নিয়মিত পড়বেন এবং বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পত্রিকার সহকারী সম্পাদক পীরজাদা মাও. মাহফুজ উল্যাহ খান।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি রোটারিয়ান অ্যাড. সাইয়্যেদুল ইসলাম বাবু, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, আওয়ামী লীগ নেতা মো. ভুট্টো, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, পত্রিকা অফিসের ভবন মালিক জয়নাল আবেদীন খান, বীমা কর্মকর্তা মো. মুজিবুর রহমান, রাজরাজেশ^র ইউপি সচিব মো. মিজানুর রহমান, ইলশেপাড়ের সাবেক সহ-সম্পাদক মো. হাফিজ উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইলশেপাড়ের সহ-সম্পাদক মনির হোসেন, চীপ রিপোর্টার এসএম সোহেল, হাজীগঞ্জ উপজেলা ব্যুরো প্রধান মো. হাবীব উল্যাহ, স্টাফ রিপোর্টার সজীব খান, ডিকে সোলায়মান, নূরে আলম খান, শাহ আলম খান, সদর উপজেলা প্রতিনিধি আল-আমিন ছৈয়াল, অফিস সহকারী মোবারক হোসেন, সাবেক অফিস সহকারী মো. শামীমসহ আরো অনেকে।

০৭ জুন, ২০২১।