চাঁদপুরে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের থেকে শেষ দিনে ১১ জন এলএ কেসের ক্ষতিপূরণ গ্রহীতাকে ১১ জনকে ১ কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৬৬৪ টাকার চেক প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ চেক প্রদান করেন জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ।
এসময় জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যে কেউ এলএ চেক পাওয়ার জন্য কোন অবৈধ লেন-দেন করবেন না।
চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. দাউদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আজিজুন্নাহার শম্পা, মো. ইবনে আল জায়েদ হোসেনসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, গত রোববার (৬ জুন) চাঁদপুরের ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে তথ্য কেন্দ্র কাম-সেবা ডেস্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এছাড়া জনসাধারণের জন্যে প্রতিটি উপজেলাতেই এ ধরনের তথ্য কেন্দ্র কাম-সেবা ডেস্ক খোলা হয়েছিলো।
১৩ জুন, ২০২১।

