স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১৬ জুন) সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসুফি, সদরের সভাপতি লায়ন গোলাম হোসেন টিটো, মতলব দক্ষিণ সভাপতি ফারুক আহম্মেদ বাদল, সদরের সাধরণ সম্পাদক সোহরাব হোসেনসহ অন্যান্য সদস্যরা।
১৭ জুন, ২০২১।
