ফরিদগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আ. ছোবহান লিটন
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ র‌্যালি করে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৃক্ষরোপণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন মিয়াজী, শাহ আলম শেখ, হাসান আব্দুল হাই, আইন বিষয়ক সম্পাদক আবুল হাসনাত নয়ন, সেক্টর কমাণ্ডার্স ফোরামের সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যা, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজি সফিকুর রহমান, কামরুজ্জামান সবুজ, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ও যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু। আলোচনা শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
২৪ জুন, ২০২১।