স্টাফ রিপোর্টার
চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণ হলে সোমবার (২৮ জুন) সকাল থেকে ৩ দিনব্যাপী ‘ইলিশ সম্পদ ব্যবস্থাপনা ও বাস্তবায়নে জেলেদের আর্থ সামাজিক অবস্থার প্রভাব’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. মো. আনিসুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মো. আবুল বাসার। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশ্রাফুল আলম, উপ-পরিচালক ড. আবদুর রাজ্জাক, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুনুর রশিদ ও বৈজ্ঞানিক কর্মকর্তা ফ্লোরা।
প্রশিক্ষণে চাঁদপুর ও হাইমচর উপজেলার ২৫ জন জেলে ও মৎস্যজীবী অংশগ্রহণ করেন।
২৯ জুন, ২০২১।
