স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে স্বাস্থবিধি না মেনে অযথা ঘোরাঘুরির এবং মাস্ক না পরার অপরাধে ১০ মামলায় ১০ জন ব্যক্তিকে ৪ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মসজিদ স্যারের নির্দেশে মাস্কের উপর অভিযানকালে স্বাস্থ্যবিধি অমান্যকরণ, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ মামলায় ১০ জনকে ৪ হাজার ১শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
তিনি বলেন, শহরের পুরাতন বাসস্ট্যান্ড, ইলিশ চত্বর, শপথ চত্বর, কালীবাড়ি মোড়, বিপণীবাগ ও পালের বাজার এবং মোলহেড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি বাজার মনিটরিং করা হয়েছে। একইসাথে জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সরকারি আদেশ প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। জেলা প্রশাসকের নির্দেশে শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাক্স বিতরণ করা হয়েছে।
২৯ জুন, ২০২১।
