স্টাফ রিপোর্টার
মতলবের বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক পৌর কমিশনার প্রবীর চন্দ্র সরকার। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল বোর্ডের চিঠি পেয়ে নিশ্চিত করেন।
গত শনিবার (৩ জুলাই) চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামত ও পরামর্শে প্রবীর চন্দ্র সরকারকে মতলব বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত করা হয়।
প্রবীর চন্দ্র সরকার জানান, মেঘনা বিধৌত পূর্ব অঞ্চলের বৃহত্তর মতলবের প্রথম উচ্চ বিদ্যালয় মতলব বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার সাথে বিদ্যালয় পরিচালনায় সবার সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, মেঘনা বিধৌত পূর্বাঞ্চলের বৃহত্তর মতলবের প্রথম উচ্চ বিদ্যালয় মতলব বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এটি বোয়ালিয়ার সুনামধন্য জমিদার রাজকুমার রায় চৌধুরী এবং ললিত রায় চৌধুরী স্থাপিত করেন। প্রয়াত প্রধান শিক্ষক সুভল সভা ভট্টাচার্যের পরিচালনায় বিদ্যালয়টি দিনে-দিনে একটি আদর্শিক ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়।
০৮ জুলাই, ২০২১।
