মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পেলেন বেদে পরিবার। বুধবার (৭ জুলাই) শ্রীরায়েরচর সংলগ্ন বাংলা বাজার এলাকায় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বেদে পরিবারের মাঝে পৌঁছে দেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
প্রতিটি পরিবারের জন্য খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল ও গুঁড়া দুধ। এ সময় ইউএনও’র সিএ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপহার বিতরণকালে ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা মানুষদের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) যাতে উপজেলায় যোগ্য পরিবারের মাঝে পৌঁছানো যায় এ কারণেই নিজ গাড়িতে করে প্রত্যন্ত এলাকা ঘুরে প্রাপ্য ও যোগ্য পরিবারের কাছে উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জানা যায়, মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর ব্রিজ সংলগ্ন বাজার এলাকায় বসবাস করে বেদে পরিবাররা। এসব বেদেরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সাপ ধরা, খেলা দেখানো, শিঙ্গা লাগানোসহ বিভিন্ন কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। লকডাউন ঘোষণার পর হতদরিদ্র বেদেরা অসহায় হয়ে পড়েন।
এ কারণে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান প্রধানমন্ত্রীর উপহার নিয়ে তিনি ওই বেদে পল্লীতে হাজির হন এবং সামাজিক দূূরত্ব বজায় রেখে বেদে সম্প্রদায়ের লোকজনের হাতে তা তুলে দেন। আর এসব পেয়ে খুশি বেদে পল্লীর লোকজনও।
০৮ জুলাই, ২০২১।
