মতলব উবির প্রাক্তন অফিস সহকারী লিয়াকত আলীর দাফন সম্পন্ন

মতলব দক্ষিণ ব্যুরো
মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন অফিস সহকারী ও শিক্ষক লিয়াকত আলী প্রধান (৬৭) গত শনিবার (২১ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত ১০ টায় নবকলস ওয়াপদা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, প্রাক্তন ছাত্র কামাল উদ্দিন বিপ্লব ও মরহুমের বড় ছেলে। পরে ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থান মরহুমের লাশ দাফন করা হয়।
পারিবারিক সুত্রে জানা গেছে, লিয়াকত আলী প্রধান দীর্ঘ কয়েক বছর মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অফিস সহকারীর পাশাপাশি একই বিদ্যালয়ে শিক্ষকতাও করতেন। বিদ্যালয় থেকে অবসরে যাওয়ার পর প্রায় ১৫ বছর প্রবাসে চাকরি করেছেন। প্রায় সাড়ে ৩ মাস আগে তিনি দেশে ফিরে আসেন। দেশে আসার পর হঠাৎ করে করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন যাবৎ তার অবস্থা সংকটাপন্ন হলে আইসিইউতে ছিলেন তিনি।
২৩ আগস্ট, ২০২১।