মতলব উত্তরে মাদকসহ আটক ১

মতলব উত্তর ব্যুরো
২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আব্দুল আউয়াল মোল্লা (৪৫) কে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। ২১ আগস্ট বিকেলে মতলব উত্তর থানাধীন সর্দারকান্দি বাজারের দক্ষিণ পাশে মোকছেদ হোসেন গাজীর বাড়ির সামনের রাস্তার উপর হতে সর্দারকান্দি গ্রামের মৃত মালা উল্লাহর ছেলে আব্দুল আউয়াল মোল্লাকে আটক করা হয়।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় ঐ আসামির বিরুদ্ধে আগের ১টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
২৩ আগস্ট, ২০২১।