ফরিদগঞ্জে পৌর ও ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলার পৌর ও দু’টি ইউনিয়নের ভূমি অফিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের অন্যান্য ভূমি অফিস উদ্বোধনকালে টেলিকনফারেন্সে ফরিদগঞ্জের ভূমি অফিসও উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে ফরিদগঞ্জ পৌর, বালিথুবা পূর্ব ও বালিথুবা পশ্চিম ভূমি অফিস পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি। পরে পৌর ভূমি অফিসে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, উপজেলা প্রকৌশলী মো. আবরার আহম্মেদ, উপজেলা কানুনগো আব্দুল্লাহ আল মাহমুদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, পৌর ভারপ্রাপ্ত সহকারী ভূমি অফিসার ফরিদুল ইসলাম প্রমুখ।
০৯ সেপ্টেম্বর, ২০২১।