স্টাফ রিপোর্টার
চাঁদপুরে হাতকরাসহ পালিয়ে যাওয়া রেলচোর মো. মোহন গাজীকে আটক করেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) রাত অনুমান ৮টার দিকে তাকে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী
যৌথ অভিযান চালিয়ে শহরের তালতলা গাজী বাড়ি এলাকা থেকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, গত রোববার (১৯ সেপ্টেম্বর) রেলওয়ে নিরাপত্তা বাহিনী রেললাইনে ব্যবহার করা ১০ পিস ফিসপ্লেটসহ ২ দুর্ধর্ষ চোরকে আটক করে। হাতকরাসহ ২ রেলচোর নিরাপত্তা অফিসে জনতার ভিড়ের মধ্য থেকে পালিয়ে যাওয়ার সময় একজন অটোবাইকের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে গিয়ে আহত হয়। আহত চোরকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী পুনরায় আটক করলেও অপর চোর মোহন গাজী হাতকরাসহ পালিয়ে যায়। তাকে পুনরায় সোমবার রাতে আটক করা হয়েছে।
রেললাইন থেকে খুলে ফিসপ্লেট চুরি করা চোর মনির গাজী ও মোহন গাজী জানান, চাঁদপুর বড় স্টেশন রেলওয়েতে কর্মরত রেলওয়ে ক্যারেজ বিভাগের জুয়েল তাদের এ ফিসপ্লেট চুরি করে বিক্রি করার অনুমতি দিয়ে চুরি করিয়েছেন। পরে চুরি করে ফিসপ্লেট বিক্রির টাকা জুয়েলের হাতে তুলে দেওয়া হলে সে সেই টাকা ভাগ-ভাটয়ারা করে নিজে ৫ হাজার ৬শ’ টাকা নেয় ও চোরদের ৪ হাজার টাকা দেয় বলেও চোরদ্বয় জানান।
এ ব্যাপারে রেল কর্মচারী জুয়েলের সাথে যোগাযোগ করা হলে সে জানান, আমি এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা মিথ্যা অভিযোগ দিচ্ছে আমার ব্যাপারে। যা’ সম্পূর্ণ মিথ্যা। আমি এ ধরনের অপরাধীদের শাস্তি কামনা করছি।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ উল্লাহ্ বাহার জানান, রোববার রেলওয়ে নিরাপত্তা বাহিনী ১০টি ফিসপ্লেটসহ ২ দুর্ধর্ষ রেলচোরকে আটক করে। তাদের মধ্যে একজন মোহন গাজী নিরাপত্তা বাহিনীর অফিস থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় নিরাপত্তা হাবিলদার খোরশেদ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সেখানে আসামি দেখানো হয় কাচ্চা কলোনীর জলিল গাজীর ছেলে মনির গাজী (৩০) ও মৃত রতন গাজীর ছেলে মো. মোহন গাজী (৩৩) কে। সে পালিয়ে যাওয়া চোর মোহন গাজীকে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান চালিয়ে শহরের তালতলা থেকে আটক করা হয়। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২, তারিখ: ২০-৯-২০২১ইং।
২১ সেপ্টেম্বর, ২০২১।
