হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে পূজা উদযাপন ও পূজামন্ডপের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রোটারী
ক্লাব অব হাজীগঞ্জে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপগুলোর আইন-শৃঙ্খলা রক্ষা করা, সাউন্ড সিস্টেমকে সীমিত আকারে রাখা ও স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের জন্য মতবিনিময় সভায় ব্যাপক আলোচনা হয়। এসময় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সঞ্জয় দাস, প্রবীর কুমার সাহা ফটিক, যুগ্ম সাধারণ সম্পাদক রোটা. প্রান কৃঞ্চ সাহা (মনা), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মানিক রায়।
সুখেন্দু রায় চৌধুরী সুন্টির পরিচালনায় পরিচিতি ও মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলার ২৮টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শ্যামল সাহা, অ্যাড. সুমন দেবনাথ (রাজু), অমল ধর, সমীর বর্ধন, অজয় সরকার, সুজন দাস প্রমুখ।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলার সব পূজামন্ডপ থেকে আগত নেতৃবৃন্দ।
২৬ সেপ্টেম্বর, ২০২১।
