স্টাফ রিপোর্টার
বেগম খালেদা জিয়ার মুক্তি, বিভিন্ন দাবি আদায় ও গণসচেতনতার লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেটে বিতরণ করেছে কৃষক দল। শনিবার (২৭ নভেম্বর) শহরের বিপণীবাগসহ বিভিন্নস্থানে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে চাঁদপুর জেলা কৃষক দল এ কর্মসূচি পালন করে।
কর্মসূচি উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি মুহাম্মাদ এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, সদর উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ মৃধা, পৌর সভাপতি আমিন মোল্লা, সাধারণ সম্পাদক শাহাজাহানসহ কৃষক দলের নেতৃবৃন্দ।
২৮ নভেম্বর, ২০২১।
