ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সফিকুর রহমান সওদাগরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সফিকুর রহমান সওদাগর ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন)। তিনি বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের সওদাগর বাড়িস্থ তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে তাঁকে রাষ্ট্রীয় সালাম প্রদানের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনসহ একদল পুলিশ সদস্য তাঁকে রাষ্ট্রীয় সালাম জানান।
জানাজায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার সরোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

২৮ নভেম্বর, ২০২১।