স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে ৯ম বারের মত পুরস্কার গ্রহণ করলেন সদর মডেল থানার এএসআই আবু হানিফ সুমন। রোববার (৫ ডিসেম্বর) সকালে পুলিশ লাইনসে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ এ ঘোষণা দেন। পরে তিনি এএসআই আবু হানিফ সুমনের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আবুল কালাম চৌধুরীসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যরা।
এদিকে এই সম্মাননা স্মারক গ্রহণের পর এএসআই আবু হানিফ সুমন সবার কাছে নিজের জন্য দোয়া চান এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।
০৬ ডিসেম্বর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার আবু হানিফ
Post navigation
