হাজীগঞ্জে পত্রিকা বিলিকারকদের মাঝে কম্বল বিতরণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে পত্রিকার বিলিকারকদের মাঝে কম্বল বিতরণ করছে ব্যাংক এশিয়া। রোববার (৫ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ শাখা কার্যালয়ে উপজেলায় কর্মরত ১৫ জন পত্রিকা বিলিকারকের হাতে কম্বল কম্বল তুলে দেন শাখা ব্যবস্থাপক সঞ্জয় দাস।
এ সময় ম্যানেজার (অপারেশনস্) মো. মোজাম্মেল হক উজ্জ্বল, ক্রেডিট ইনচার্জ মো. নুরুল আমিন সরকার, জেনারেল ব্যাংকিং-ইনচার্জ মো. কাজী নাজমুল আলম, ক্যাশ-ইনচার্জ মো. আবু মুসা, কর্মকর্তা আলী হায়দার খান ও তানিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতি বছরের মতো এবারো গত শনিবার বিকালে ব্যাংকের পক্ষ থেকে উপজেলার সহস্রাধিক দুঃস্থ, অসহায় ও গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

০৬ ডিসেম্বর, ২০২১।