স্টাফ রিপোর্টার
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ১৭ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতলব উত্তর উপজেলার ১৩ জন এবং দক্ষিণ উপজেলার ৪ জন নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
শপথ শেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, নবনির্বাচিত চেয়ারম্যানদের তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে। যদি বাংলাদেশের প্রতি আমাদের আনুগত্য থাকে তাহলে, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতিও আমাদের বিশ্বাস অবিচল থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। যারা জনপ্রতিনিধি তাদের সব সময় প্রশাসন এবং দলের সঙ্গে সমন্বয় থাকতে হবে। প্রশাসন ও দলের সঙ্গে দূরত্ব¡ থাকলে আমরা জনগণের সেবা যথাযথভাবে দিতে পারব না।
তিনি আরো বলেন, আপনাদের সেবামূূলক কার্যক্রম থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্যরা যাতে পুরুষ সদস্যদের মতই কাজ করার সুযোগ বা বরাদ্দ পান সেদিকে লক্ষ্য রাখার জন্যেও তিনি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের প্রতি অনুরোধ জানান।
শপথগ্রহণ শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের পরিচালনায় শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচএম কবির হোসেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল। নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অনুভ‚তি ব্যক্ত করেন গজরা ইউপি চেয়ারম্যান মো. শহিদ উল্ল্যাহ প্রধান।
শপথগ্রহণ করা নবনির্বাচিত ইউপি চেয়ানম্যানরা হলেন- মতলব উত্তরের মোহনপুর ইউপির মুক্তিযোদ্ধা হাজী সামছুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পশ্চিম ইউপির নূূর মোহাম্মদ, ফতেপুর পূর্ব ইউপির আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপির সোবহান সরকার সুভা, সাদুল্লাপুর ইউপির জোবায়ের আজিম পাঠান স্বপন, দূর্গাপুর ইউপির মোকাররম হোসেন খান, ইসলামাবাদ ইউপির সাখাওয়াত হোসেন মুকুল, ফরাজীকান্দি ইউপির ইঞ্জি. রেজাউল করিম, গজরা ইউপির শহিদ উল্ল্যাহ প্রধান, বাগানবাড়ি ইউপির আব্দুল্লাহ আল মামুন, ষাটনল ইউপির ফেরদাউস আলম, সুলতানাবাদ ইউপির আবু বকর সিদ্দিক খোকন ও এখলাছপুর ইউপির মফিজুল ইসলাম মুন্না ঢালী।
মতলব দক্ষিণের উপাদী উত্তর ইউপির মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান, উপাদী দক্ষিণ ইউপির গোলাম মোস্তফা, নায়েরগাঁও উত্তর ইউপির কামরুজ্জামান মোল্লা ও নায়েরগাঁও দক্ষিণ ইউপির আব্দুস সালাম মৃধা।
১২ জানুয়ারি, ২০২২।
