চাঁদপুর মহিলা আ.লীগ ও যুব মহিলা লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৯ জানুয়ারি) বিকেলে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান এবং জেলা যুব মহিলা লীগ সভানেত্রী ও পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছের নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আয়শা রহমান লিলি, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়শা রহমান, সদস্য জাহানারা বেগম, মনোয়ারা হারুণ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শাহিদা বেগম, সাধারণ সম্পাদক নাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শিপ্রা দাস, সাধারণ সম্পাদক খালেদা রহমান।
অন্যদিকে জেলা যুব মহিলা লীগের মিছিলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফারজানা মঈন রুমা, সহ-সভাপতি শাহিনা বেগম, সাংগঠনিক সম্পাদক ফাতিহা বারিসহ আরো অনেকে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, একজন ভালো মানুষের নামে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যাচার করা হয়েছে। যা উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চাঁদপুরের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

৩০ জানুয়ারি, ২০২২।