কচুয়ায় অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

আহসান হাবীব সুমন
কচুয়ার তালতলী গ্রামে গত সোমবার মধ্যরাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো- ডা. আবুল বাসার ওষুধের দোকান, আব্দুল আউয়াল হোসেনের মুদি ও গোডাউন, নিখিল চন্দ্রের সেুলন এবং জাহাঙ্গীর আলমের চায়ের দোকান।
ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, গত সোমবার রাত ৩টার দিকে তালতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মার্কেটে ভয়াবহ আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে ওই মার্কেটের ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ২৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও তারা জানান। তবে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।

০২ ফেব্রুয়ারি, ২০২২।